ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারতে যাত্রীবাহী বাস নদীতে পড়ে চালকসহ ৬ জনের প্রাণহানি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে চালকসহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। তবে বাসটির বাকি ১৬ যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেঘালয় পুলিশ জানিয়েছে, বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে রাজ্যের নোংচ্রাম এলাকার রিংদি নদীতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এরপর খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।


এ সময় নদীর পানিতে চার বাসযাত্রীর মরদেহ ভাসতে দেখেন উদ্ধারকারী দলের সদস্যরা। আর বাকি দুইটি লাশ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।


উল্লেখ্য, দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে চালক বাসটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। মূলত এতেই যাত্রীবাহী বাসটি সড়ক থেকে সরে সোজা নদীতে গিয়ে পড়ে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

ads
ads
ads

Our Facebook Page

↑